ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

তাপমাত্রা কমলেও গরম একই থাকবে

  • আপডেট সময় : ০৩:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গরমে নাকাল সারাদেশের মানুষ। গতকাল সোমবার সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জে বৃষ্টি হয়েছে। এরপরে রাত ১০টার দিকে ঝড়ো বৃষ্টি ও কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। কিন্তু রাজধানীতে বৃষ্টির কোনো দেখা নেই। আগামী কয়েকদিনে হওয়ারও কোনো পূর্বাভাস পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতর বলছে, রাজধানীতে যে তীব্র গরম, তা অব্যাহত থাকতে পারে। আজ তাপমাত্রা খানিকটা কমতে পারে বটে। তবে তাতে গরম কমবে না।

আজ মঙ্গলবার সকাল ৭টায় আবহাওয়া অধিদফতর ঢাকা ও এর আশপাশের এলাকার আগামী ২৪ ঘণ্টার বার্তায় বলা হয়েছে, সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বেড়ে যাওয়ার সাথে সাথে বাড়বে তাপমাত্রা। গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমলেও গরম কিন্তু কমেনি।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

মেঘলা আকাশ আবার সেই সাথে আর্দ্রতা বেড়ে যাওয়ায় মানুষের ঘাম বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।

তিনি বলেন, ঢাকার তাপমাত্রা আজ খানিকটা কমতে পারে। তবে আর্দ্রতাও সেই সাথে বেড়েছে। এতে গরমের অনুভূতি খুব একটা কমবে না। আকাশে মেঘ ও আর্দ্রতা বেড়ে গিয়ে ঘাম বাড়তে পারে।

তবে আবহাওয়া অধিদফতর তাদের তাপপ্রবাহের সতর্ক বার্তায় বলেছে, দেশের ওপর দিয়ে মৃদু থেকে তীব্র ধরনের তাপপ্রবাহ চলছে। এই তাপপ্রবাহ আগামীকাল বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল কুড়িগ্রামের রাজারহাটে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তাপমাত্রা কমলেও গরম একই থাকবে

আপডেট সময় : ০৩:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩