ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

যে খাবার দীর্ঘজীবী হতে পারেন

  • আপডেট সময় : ১০:৫৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 312
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানুষ কিভাবে দীর্ঘজীবী হতে পারে কিংবা কিভাবে তারা রোগ প্রতিরোধ করতে পারে সে বিষয়ে গবেষণার অন্ত নেই।

পাশ্চাত্যে এনিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং চিকিৎসাশাস্ত্রে নানা গবেষণা হচ্ছে। লন্ডনের ইমপেরিয়াল কলেজের এক গবেষণায় বলা হয়েছে, প্রতিদিন ৮০০ গ্রাম নানা ধরনের ফল এবং সবজি খাওয়া হলে দীর্ঘজীবী হবার সম্ভাবনা বাড়ে।

তবে ৮০০ গ্রাম ফল এবং সবজি একবারে না খেয়ে দিনে ১০বার ভাগ করে খেতে হবে। সেজন্য প্রতিবার ৮০গ্রাম করে বিভিন্ন ধরনের ফল এবং সবজি খেতে হবে।

ইমপেরিয়াল কলেজের গবেষকরা বলছেন, এভাবে খাদ্যাভ্যাস গড়ে তুললে পৃথিবীতে প্রতি বছর প্রায় ৮০ লাখ মানুষ অপরিণত মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে।

গবেষকরা বলছেন, এমন কিছু ফল এবং সবজি আছে যেগুলো খেলে ক্যান্সার এবং হৃদরোগ প্রতিরোধ করা যায়।

এ গবেষণার উপসংহারে পৌঁছানের জন্য ৯৫টি আলাদা গবেষণার তথ্য-উপাত্তকে একত্রিত করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ২০ লাখ মানুষের খ্যাদ্যাভাসের চিত্র উঠে এসেছে।

সবুজ শাক-সবজি, হলুদ রংয়ের সবজি – বিশেষ করে ক্যাপসিকাম এবং ফুলকপি-বাঁধাকপি জাতীয় সবজি খেলে ক্যান্সারের ঝুঁকি কমবে বলে গবেষকরা বলছেন।

হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমানোর জন্য আপেল, নাশপাতি, লেবু জাতীয় ফল, সালাদ, সবুজ পাতার শাক বেশ কার্যকরী হতে পারে বলে বলে গবেষকরা বলছেন।

তবে প্রতিদিন ৮০০ গ্রামের বেশি ফল এবং সবজি খেলে স্বাস্থ্যের জন্য আরো বেশি উপকার হবে কি না সে বিষয়ে গবেষকরা নিশ্চিত নয়।

কিন্তু বেশিরভাগ মানুষ এর অর্ধেক পরিমাণ অর্থাৎ ৪০০ গ্রাম ফল এবং সবজি খেতে পারেন না ।বিবিসি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যে খাবার দীর্ঘজীবী হতে পারেন

আপডেট সময় : ১০:৫৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭