ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

গরম আরো বাড়তে পারে

  • আপডেট সময় : ০১:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • / 158
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কয়েকদিনের বৃষ্টিতে স্বস্তি মিললেও আজ সকাল থেকেই প্রচণ্ড তাপদাহ। তাপমাত্রা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার এমনটাই আভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর।

সংস্থাটি জানিয়েছে, সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ অঞ্চল ছিল বৃষ্টিহীন। ঢাকায় কোনো বৃষ্টি হয়নি। তাই গরম বেড়েছে।

আবহাওয়াবিদ মো: আব্দুল হামিদ মিয়া জানান, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, এ তাপপ্রবাহ অব্যাহত হতে পারে।

আগামী তিনদিনে আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানান আব্দুল হামিদ মিয়া।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ময়মনসিংহে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গরম আরো বাড়তে পারে

আপডেট সময় : ০১:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩