ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

স্বস্তির বৃষ্টিতে অস্বস্তি

  • আপডেট সময় : ১২:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানী ঢাকার বাইরে কয়েকটি শহরে গতকাল বৃষ্টির খবর পাওয়া যাচ্ছিল। তবে স্থায়িত্ব খুব বেশি সময় ছিল না। তবুও নগরবাসী অপেক্ষায় ছিল স্বস্তির এক পশলা বৃষ্টির। সকালে থেকে মেঘলা আকাশ সেই আশা বাড়িয়ে দিচ্ছিল। তীব্র গরমে বৃষ্টি শান্তির পরশ বুলিয়ে যাবে ধারণা করলেও তা হয়নি। কিছু সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়ে থেমে যায়। এতে গরম তো কমেনি, উল্টো গুমোট পরিবেশ সৃষ্টি হয়েছে। অস্বস্তি ভাব বেড়েছে।

চলতি সপ্তাহজুড়ে তীব্র গরমে নাকাল ছিল সারাদেশের মানুষ। তাপমাত্রা কোথাও কোথাও ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গেছে। এর মধ্যে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং জনজীবন বিপর্যস্ত ছিল। তাই বৃষ্টিতে স্বস্তি খুঁজছিল সাধারণ মানুষ।

এর আগে গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর। ঢাকায়ও বৃষ্টি হবে বলে জানিয়েছিল সংস্থাটি। আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সিলেট জেলাসহ ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বস্তির বৃষ্টিতে অস্বস্তি

আপডেট সময় : ১২:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩