ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আমার ২৫ হাজার সেনা মরতে প্রস্তুত : প্রিগোঝিন

  • আপডেট সময় : ০৩:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ান ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন বলেছেন, তার ওয়াগনার গ্রুপের সদস্যরা রাশিয়ান সামরিক বাহিনীর বিরুদ্ধে তার পদক্ষেপে ‘মৃত্যুর জন্য প্রস্তুত’।

শনিবার সকালে টেলিগ্রামে পোস্ট করা একটি বার্তায় ইয়েভজেনি প্রিগোঝিন এ তথ্য জানান।

এই অডিও বার্তায় তিনি আরো বলেন, রাশিয়ান জনগণের জন্য আমার ২৫ হাজার সদস্য ‘সবাই মরতে প্রস্তুত’।

এর আগে এক বার্তায় তিনি বলেন, ওয়াগনার যোদ্ধারা দক্ষিণ রাশিয়ার রোস্তভ শহরে প্রবেশ করেছিল। তার বাহিনীর সামনে যারাই অবস্থান নিবে তাদের ধ্বংস করা হবে বলে জানান।

প্রিগোজিন এর আগে কোনা তথ্য-প্রমাণ না দিয়ে বলেছিলেন, রাশিয়ার সামরিক বাহিনী একটি বিমান হামলায় তার বিপুল সংখ্যক সৈন্যকে হত্যা করেছে।

অন্যদিকে রাশিয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হয়েছে এবং মস্কোর রাস্তায় সামরিক ট্রাকের দেখা মিলছে।

ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধে লিপ্ত ছিল ভাড়াটে ওয়াগনার গ্রুপ। এর নেতা ৬২ বছর বয়সী ইয়েভগেনি প্রিগোজিন বিভিন্ন সময় যুদ্ধের কৌশল নিয়ে রাশিয়ার সেনাবাহিনীর নেতৃত্বের সমালোচনা করে আসছেন।

শুক্রবার তিনি তার দলের সৈন্যদের উপর এক মারাত্মক মিসাইল হামলার অভিযোগ করেন রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মিসাইল হামলার কথা অস্বীকার করে এবং প্রিগোজিনকে সবরকম ‘অবৈধ কার্যক্রম’ বন্ধের আহ্বান জানায়।

তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগ এনেছে ক্রেমলিন। তবে কোনো সামরিক অভ্যুত্থানের কথা অস্বীকার করেছেন ওয়াগনার দলনেতা।

শনিবার সকালে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওয়াগনারের সৈন্যরা রাশিয়ার শহর রোস্তভ-অন-ডনে প্রবেশ করছে। তবে এই ভিডিও সত্যতা যাচাই সম্ভব হয়নি।

আরেক ভিডিওতে দেখা যায় সশস্ত্র সৈন্যরা এক সরকারি ভবন ঘিরে রেখেছে এবং দুটি ট্যাংক থেকে অস্ত্র তাক করে রাখা হয়েছে। রয়টার্স বলছে, এটি পুলিশ হেডকোয়াটার্স ভবন।
সূত্র : রয়টার্স ও বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমার ২৫ হাজার সেনা মরতে প্রস্তুত : প্রিগোঝিন

আপডেট সময় : ০৩:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩