ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

বিরোধী নেতাকর্মীদের দিয়ে কারাগার ভরে ফেলা হচ্ছে : ফখরুল

  • আপডেট সময় : ১১:১৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 348
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সরকার সারাদেশের কারাগার ভরে ফেলেছে।

তিনি বলেন, চারিদিকে আতঙ্ক ও ভীতিকর পরিবেশে দেশের সাধারণ মানুষসহ বিরোধী নেতাকর্মীরা দুঃসহ জীবনযাপন করছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে-এ ধরণের রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী নেতাকর্মীদের দমন প্রক্রিয়ার যেন কোনো শেষ নেই।

সোমবার দুপুরে  এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

ফেনী পৌর বিএনপির সভাপতি আলালউদ্দিন আলাল একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক। মির্জা ফখরুল এর তীব্র নিন্দা ও প্রতিবাদে এ বিবৃতি দেন।

তিনি বলেন, ফেনী পৌর বিএনপির সভাপতি আলালউদ্দিন আলাল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনা আওয়ামী দুঃশাসনেরই ধারাবাহিকতা। আমি অবিলম্বে আলালউদ্দিন আলালের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও ভিত্তিহীনহীন মামলা প্রত্যাহার এবং তার শর্তহীন মুক্তির জোর দাবি জানাচ্ছি।

অপর এক বিবৃতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, মো. আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুন অর রশীদ এবং সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু আলালউদ্দিন আলালকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃবৃন্দ অবিলম্বে আলালউদ্দিন আলাল এর বিরুদ্ধে দায়েরকৃত ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিরোধী নেতাকর্মীদের দিয়ে কারাগার ভরে ফেলা হচ্ছে : ফখরুল

আপডেট সময় : ১১:১৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭