ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

রক্তাক্ত পথে হাঁটতে শুরু করেছে নতুস ইসি: রিজভী

  • আপডেট সময় : ০১:০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 328
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, নতুন নির্বাচন কমিশনও (ইসি) রক্তাক্ত পথে হাঁটতে শুরু করেছে। তারাও আগের নির্বাচন কমিশনের মতো চোখ থাকতে অন্ধ। নতুন সিইসি যে বড় বড় বুলি ছেড়েছেন, তা বাস্তবায়নের সম্পূর্ণ উল্টো চিত্রই দেশবাসী দেখেছে।

আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আগামী ৬ মার্চের নির্বাচনকে সামনে রেখে কলাপাড়া, পাবনাসহ বিভিন্ন জায়গায় বিএনপি প্রার্থীদের প্রচারে হামলা চালানো হচ্ছে। এসব বিষয়ে স্থানীয় নির্বাচন কমিশনে অভিযোগ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যার কারণে গতকাল সিলেটের ওসমানীনগরে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। ক্ষমতাসীনদের সঙ্গে বর্তমান সিইসির কানেকশন সম্পর্কে আমরা যা বলেছি, তা অক্ষরে অক্ষরে ফলতে শুরু করেছে। সুতরাং, পরবর্তী জাতীয় নির্বাচনে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে সিইসির যে মধুর কানেকশনের প্রতিফলন ঘটবে, তা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, গতকাল রবিবার সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেছেন। ওসমানীনগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচন হবে আগামী ৬ মার্চ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রক্তাক্ত পথে হাঁটতে শুরু করেছে নতুস ইসি: রিজভী

আপডেট সময় : ০১:০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭