ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

‘খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই উঠে না’

  • আপডেট সময় : ১১:০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭
  • / 286
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সুর তুলছেন আমাদেরকে জেলে নিবেন, নেত্রীর জেল হবে। এমন কোনো অপরাধ খালেদা জিয়া করেননি যে তাকে জেল দিতে হবে। প্রতিহিংসার কারণে ও পরবর্তী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে আপনি (প্রধানমন্ত্রী) এমন ভাবতে পারেন। তবে ভবিষ্যতে আপনার অধীনে আমরা নির্বাচনে যাব না।

তিনি বলেন, ২০১৪ সালেও আপনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনে যাইনি। প্রয়োজনে বিএনপি কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবে। তারপরও আপনার অধীনে নির্বাচনে যাব না। আর খালেদা জিয়া ছাড়া তো নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না। সেটা অসম্ভব। নির্বাচন অংশগ্রহণমূলক করতে হলে খালেদা জিয়াকে ছাড়া হবে না।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০০৯ পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, ভাববেন না, চুপচাপ বসে আছি কিছু করবো না। ধাক্কা দিলে পাল্টা ধাক্কা দেয়ার ক্ষমতা বিএনপির আছে। গরু ছাগল ছাড়া কেন্দ্রগুলোতে ভোটারদেরকে আনতে পারেননি। ভবিষ্যতেও পারবেন না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, আপনার অবর্তমানে কারা ইসিকে সহায়তা করবে? যারা সুবিধাবভোগী হবে না তাদেরকে বসান। জনগণের নির্বাচিত সরকার না আসলে অতীতের সব অপকর্মের জবাব দিনের অালোতে করা হবে।

তিনি বলেন, বিডিআর বিদ্রোহের কথা বলে সেদিন যে ঘটনা ঘটেছে তার অন্তরালে কী ঘটেছে কারা ছিল এখনো উদঘাটন হয়নি। এই সরকারের পক্ষে এটা সম্ভবও না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই উঠে না’

আপডেট সময় : ১১:০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭