ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ফ্রান্সের প্রেসিডেন্টের ভাষণস্থলের কাছে গুলি

  • আপডেট সময় : ০১:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭
  • / 246
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গতকাল মঙ্গলবার একটি অনুষ্ঠানস্থলে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ যখন বক্তব্য রাখছিলেন তখন সেখানে গুলিতে দুজন আহত হয়েছেন। তবে এটা কোন সন্ত্রাসীমুলক কর্মকাণ্ড নয় সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্যের অস্ত্র থেকে ভুল করে ওই গুলির ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট ওলাঁদ দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি শহরের রেলওয়ের সম্প্রসারিত অংশের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। তখন পুলিশের একজন সদস্য প্রেসিডেন্টের ভাষণস্থল থেকে ১০০ মিটার দূরে একটি ছাদে অবস্থান নিয়েছিলেন। এ সময় তাঁর রাইফেলের সেফটি ক্যাচ খুলে গেলে গুলি বেরিয়ে যায়। এতে দুজন আহত হলেও তাঁরা শঙ্কামুক্ত। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুলিশের স্নাইপার (দূরবর্তী লক্ষ্যে আঘাত হানতে সক্ষম) সদস্যদের গুলিতে হোটেলের একজন পরিচারক ও রেলওয়ের এক কর্মী আহত হয়েছেন। এঁদের একজন পায়ের গোড়ালিতে ও অপরজন পায়ে আঘাত পেয়েছেন। গুলির ঘটনায় প্রেসিডেন্টের ভাষণে সামান্য ব্যাঘাত ঘটলেও ঘটনাস্থলে কোনো ধরনের আতঙ্ক ছড়ায়নি। প্রেসিডেন্ট ওলাঁদ তাঁর ভাষণে বিরতি দিয়ে বলেন, ‘আমি প্রত্যাশা করি এটি তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়।’ এ সময় তিনি কেউ আহত হয়েছেন কি না তা জানতে চান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্রান্সের প্রেসিডেন্টের ভাষণস্থলের কাছে গুলি

আপডেট সময় : ০১:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭