ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ২৭ টন মানবিক সাহায্য পাঠিয়েছে রাশিয়া

  • আপডেট সময় : ০৩:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়া বৃহস্পতিবার গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের জন্য ২৭ টন মানবিক সাহায্য পাঠিয়েছে। এই সহায়তা মিশর থেকে গাজায় পাঠানো হবে। মস্কোর জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ডেপুটি মন্ত্রী ইলিয়া ডেনিসভ এক বিৃতিতে বলেন, ‘এসব সাহায্য নিয়ে একটি বিশেষ বিমান মিশরের এল-আরিশের উদ্দেশে মস্কোর কাছের রামেনস্কয় বিমানবন্দর থেকে যাত্রা করেছে। রাশিয়ার মানবিক সহায়তা গাজা উপত্যকায় পাঠানোর জন্য মিশরীয় রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হবে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজায় ২৭ টন মানবিক সাহায্য পাঠিয়েছে রাশিয়া

আপডেট সময় : ০৩:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩