ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে নতুন সিনেমার কথা জানালেন স্মিথ

  • আপডেট সময় : ০৮:৫৫:১০ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এ মুহূর্তে তৃতীয় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম উৎসবে মেতে আছে সৌদি আরবের দ্বিতীয় রাজধানী জেদ্দা। আর তাতে হলিউড থেকে শুরু করে বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের ঢলও নেমেছে। তবে এদের মধ্যে ২০২২ সালে চড়কাণ্ডে শিরোনাম হওয়া অস্কারজয়ী অভিনেতা উইল স্মিত বিশেষভাবে আলো কেড়েছেন। গত শনিবার তার আলোয় আলোকিত হয়েছিলো রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল।

সেখানে জানিয়েছেন তার নতুন ছবির কথাও। মাইকেল বি জর্ডানের সঙ্গে তাকে দেখা যাবে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘আই অ্যাম লিজেন্ড’ সিনেমার সিক্যুয়ালে। শনিবার রাতে সৌদি আরবের জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে উইল স্মিথ তার নতুন এই সিনেমা সম্পর্কে বক্তার আসনে বসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই খবর দেন। সিনেমাটি অভিনয়ের পাশাপাশি যৌথভাবে মাইকেল বি জর্ডানের সঙ্গে প্রযোজনাও করবেন স্মিথ। তার মতে, সিক্যুয়ালে নাটকীয়তার উৎকর্ষের জন্য তার চরিত্রটি মারা যাবে। রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের তৃতীয় সংস্করণে যোগ দেওয়া এই তারকা ‘ব্যাড বয়েজ ৪’ নিয়েও খোলামেলা আলোচনা করেছেন। গোয়েন্দা গল্প নির্ভর এই সিনেমায় তিনি এবং সহ-অভিনেতা মার্টিন লরেন্স আগের সিক্যুয়ালগুলিতে তাদের ভূমিকাকে নতুন করে দেখানো হবে।

এক প্রশ্নের জবাবে স্মিথ বলেন- “চিত্রনাট্য নিয়ে আমি এবং মাইকেল বেশ কাছাকাছি অবস্থানে চলে এসেছি। রেড সি ফেস্টিভ্যাল চলাকালেও আমরা নিয়মিত সিনেমা নিয়ে কথা অন্তর্জালে মিটিং করছি। এতটুকু বলতে পারি নতুন এই সিনেমায় দর্শক-ভক্তরা আমাকে নতুন করে আবিস্কার করতে পারবেন। এ মুহূর্তে এরচেয়ে বেশি তথ্য আমার ভক্তদের জানাতে পারছি না।’ রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল সম্পর্কে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন জানিয়ে স্মিথ বলেন, ‘চলচ্চিত্র আঙিনায় সৌদি একেবারেই নবীন সদস্য। তবে তাদের আগ্রহ তীব্র। আর এ তীব্রতার কারণ সম্প্রতি বিশ^ব্যাপী গল্প বলার ধরণটাও বৈশ^য়িক মর্যাদা পাচ্ছে। এখন গল্প একটি ছকে বাধা নেই।

আমি স্থানীয় গল্পটাকেই বৈশ^য়িক ধারণার আদলে তুলে ধরতে পারি। সৌদিয়ানরা সে গল্পের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি বলবো তারা অনেকটাই এগিয়ে গেছে। আর এ কারণেই বড় বড় ফেস্টিভ্যাল আয়োজনের মধ্য দিয়ে তাদের আগ্রহ চোখে পড়ার মতো। পারস্পারিক সাংস্কৃতিক আবহকে ভাগ করে নিতে এমন আয়োজন অনেক বড় ভূমিকা রাখে। এটা অনেকটা সেতুর মতো কাজ দেয়। এটাতে ধাতস্থ হতে রাজনৈতিক পরিবর্তনের দরকার হবে না বলেই আমি মনে করি।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে নতুন সিনেমার কথা জানালেন স্মিথ

আপডেট সময় : ০৮:৫৫:১০ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩