ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

‘ডিবি পরিচয়ে সোহেলকে তুলে নিয়ে গেছে’

  • আপডেট সময় : ০১:৫৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭
  • / 200
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে জেলগেট থেকে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, সবক’টি মামলায় জামিন পেয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসছিলেন হাবিব-উন-নবী খান সোহেল। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে একদল লোক তাকে তুলে নিয়ে যায়।

তবে আইন-শৃংখলা বাহিনীর কোনো সূত্র এখন পর্যন্ত সোহেলকে আটকের বিষয়টি নিশ্চিত করেনি।

প্রসঙ্গত, সোহেলের বিরুদ্ধে তদন্তাধীন ও অভিযোগ গঠন হওয়া প্রায় ১১০টি মামলা রয়েছে। নাশকতার অভিযোগে ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের হয়।

দীর্ঘদিন আত্মগোপনে থাকা বিএনপির এই নেতা গত ৯ অক্টোবর আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। সবক’টি মামলায় জামিন পেয়ে মুক্তি লাভের মুহূর্তে ফের আটক হলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘ডিবি পরিচয়ে সোহেলকে তুলে নিয়ে গেছে’

আপডেট সময় : ০১:৫৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭