সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
- আপডেট সময় : ১১:০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- / 128
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
জেলার শাহরাস্তিতে অপহরণ ও খুনের মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. ফারুক হোসেন প্রকাশ সিস্টেম খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার উপলতা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারুক হোসেন উপলতা এলাকার কাজী বাড়র আবদুল হকের ছেলে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আসামী ফারুক হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর থানার অপহরণ ও খুনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড আদালত। সেই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সে।
গোপন সংবাদের ভিত্তিতে তার উপলতা কাজি বাড়ি থেকে থানার উপ-পরিদর্শক (এসআই) জনি কান্তি দে, কিশোর বড়ুয়া গ্রেফতার করে। পরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।
বিডিসংবাদ/এএইচএস


























