ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি উখিয়ায় গভীর নলকূপের অগ্নিকাণ্ড: ৪০ ঘণ্টাতেও জ্বলছে গ্যাসের শিখা নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে টেকসই অর্থনীতির রূপকল্পে বুয়েটে উৎসব

টেকসই ভবিষ্যতের জন্য বাঘ জাতীয় প্রাণী সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

  • আপডেট সময় : ১১:১২:১১ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, একটি টেকসই ভবিষ্যতের জন্য বাঘ জাতীয় প্রাণী সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। বাঘ জাতীয় প্রাণী সংরক্ষণে সৌদি আরব এবং অন্যান দেশের সঙ্গে সহযোগিতা দরকার ।
আজ ঢাকার মাদানী এভিনিউয়ে আন্তর্জাতিক আরবীয় চিতাবাঘ দিবস উদ্যাপন উপলক্ষে সৌদি সরকারের ক্যাটমস্ফিয়ার ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবের হোসেন চৌধুরী আরো বলেন, পরিবেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি বিশ্বজনীন। সমন্বিত প্রচেষ্টা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের প্রাকৃতিক বিশ্বের জন্য হুমকিস্বরূপ চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারি। বিপন্ন সব প্রজাতিকে বাঁচানোর লড়াই, বিশ্ব সম্প্রদায় হিসেবে আমাদের মূল্যবোধের প্রতিফলন। এটি আমাদের গ্রহের সম্মিলিত কল্যাণে কাজ করার জন্য ইচ্ছার পরিমাপক। আসুন আমরা ক্যাটওয়াকের চেতনাকে এগিয়ে নিয়ে যাই মানবতা ও প্রকৃতির মধ্যে সংরক্ষণ এবং সম্প্রীতির জন্য একটি অবিচ্ছিন্ন ও স্থায়ী অঙ্গীকার হিসেবে।
আন্তর্জাতিক আরবীয় চিতাবাঘ দিবস উপলক্ষে ঢাকাস্থ সৌদি দূতাবাস প্রাণীটিকে রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত বিশেষ হাঁটা কর্মসূচির আয়োজন করে। এতে কূটনীতিক, মন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা ৭০০ মিটার থেকে ৭ কিলোমিটার হেঁটে যান। পরে পরিবেশমন্ত্রী ও সৌদি আরবের রাষ্ট্রদূত বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকসই ভবিষ্যতের জন্য বাঘ জাতীয় প্রাণী সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

আপডেট সময় : ১১:১২:১১ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪