ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল গেলেন রাবির ৫ শিক্ষার্থী ইসরাইলে নির্বাচনের ফল প্রকাশ: সরকার গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা ভোলায় অনুষ্ঠিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ শীতের সবজির দামে নাভিশ্বাস, চড়া বাজারে দিশেহারা ক্রেতারা সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার শেরেবাংলার ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তে তথ্য দিলেন বন্ধু সিরাজগঞ্জে মহাসড়কে মিছিল, গ্রেপ্তার ৩ জন বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোপালগঞ্জে বসন্ত বরণ ও পিঠা উৎসব

  • আপডেট সময় : ০৬:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / 272
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে বসন্ত বরণ, আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গনে বাংলা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠান মালার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কার।
এসময় কলেজ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শাহ আলম, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক অসীম বাড়ৈ, সহকারী অধ্যাপক মোহাম্মদ মঈন উদ্দিন আহমেদ, রুমানা আক্তার, প্রভাষক প্রদীপ ভক্তসহ দুই শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়।

পরে কলেজের শহীদ মিনার চত্বরে শুরু হয় পিঠা উৎসব। ৪টি স্টলে ভাপা পুলি, পাটি সাপটা, বাহারি নামের নকশি পিঠা প্রদর্শিত হয়।এতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে । দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন বয়সের মানুষ বাংলার ঐতিহ্যে লালিত পিঠার স্বাদ গ্রহন করেন। সেখানে বিকেল পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে বসন্ত বরণ ও পিঠা উৎসব

আপডেট সময় : ০৬:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪