ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃষ্টির বাগড়ায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত বিচারকদের একান্ত সচিব হিসেবে নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে

গোপালগঞ্জে বসন্ত বরণ ও পিঠা উৎসব

  • আপডেট সময় : ০৬:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / 271
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে বসন্ত বরণ, আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গনে বাংলা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠান মালার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কার।
এসময় কলেজ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শাহ আলম, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক অসীম বাড়ৈ, সহকারী অধ্যাপক মোহাম্মদ মঈন উদ্দিন আহমেদ, রুমানা আক্তার, প্রভাষক প্রদীপ ভক্তসহ দুই শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়।

পরে কলেজের শহীদ মিনার চত্বরে শুরু হয় পিঠা উৎসব। ৪টি স্টলে ভাপা পুলি, পাটি সাপটা, বাহারি নামের নকশি পিঠা প্রদর্শিত হয়।এতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে । দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন বয়সের মানুষ বাংলার ঐতিহ্যে লালিত পিঠার স্বাদ গ্রহন করেন। সেখানে বিকেল পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে বসন্ত বরণ ও পিঠা উৎসব

আপডেট সময় : ০৬:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪