ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ৩ কোটির পিসি গার্ডার ব্রিজের উদ্বোধন করলেন এমপি ফাহিম পরাজয়ের আশঙ্কায় ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর লিকুদ পার্টির, প্রমাণ মেলেনি তদন্তে ট্রাভেল এজেন্টদের জন্য ইথিওপিয়ান এয়ারলাইন্সের টিকিটে ১০ শতাংশ ছাড় কালবৈশাখী ঝড়ে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারালেন অসহায় হাজেরা ের জবাব -: তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় সুরতহাল প্রতিবেদনে তাহসিফ সাউরির শারীরিক অবস্থার বিবরণ কুয়েটে শৃঙ্খলাভঙ্গ ও অনিয়মের দায়ে পাঁচ শিক্ষকসহ বরখাস্ত ৭ তাহসিফের মৃত্যুর কারণ অজানা, মাঝেমধ্যে আশঙ্কার কথা বলতেন বাবা মধ্যপ্রাচ্যে অস্থিরতা: সৌদিগামী ১৫৩টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী বৃষ্টির বাগড়ায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, পিতা আহত

  • আপডেট সময় : ০৫:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • / 192
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার মির্জাপুরে আজ এক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার দাখিল (এসএসসি) পরীক্ষার্থী হাফেজ আবু রায়হান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন নিহতের পিতা স্কুল শিক্ষক হাবিবুর রহমান। তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার ভাওড়া নয়াপাড়া গ্রামে।
জানা গেছে, আবু রায়হান দাখিল পরীক্ষার্থী। বাবা হাবিবুর রহমান মির্জাপুর উপজেলার ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। বাবার সঙ্গে মোটরসাইকেলে মির্জাপুর সদরের আফাজ উদ্দিন দাখিল মাদরাসা কেন্দ্রে যাচ্ছিলেন রায়হান। ছেলেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে বাঁশতৈল পরীক্ষা কেন্দ্রে ডিউটিতে যাওয়ার কথা ছিল বাবার। পথিমধ্যে পুষ্টকামুরী এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে পড়ে আহত হন। এ সময় গরুভর্তি একটি পিকআপ পরীক্ষার্থী আবু রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলু মিয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, পিতা আহত

আপডেট সময় : ০৫:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪