ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: সৌদিগামী ১৫৩টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী বৃষ্টির বাগড়ায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত বিচারকদের একান্ত সচিব হিসেবে নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: সৌদিগামী ১৫৩টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

  • আপডেট সময় : ০৩:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের বিদ্যমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও ক্রমবর্ধমান নিরাপত্তাঝুঁকির কারণে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী মোট ১৫৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, গত ১০ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সময়ে বিভিন্ন এয়ারলাইন্স তাদের নির্ধারিত ফ্লাইটগুলো পরিচালনা করতে পারেনি। এই ফ্লাইট বাতিলের ঘটনায় ২২ হাজার ৬৩৬ জন প্রবাসী ও সাধারণ যাত্রী সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ১৫৩টি ফ্লাইটের মধ্যে ৭৬টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর তালিকার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৩টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২০টি, রিয়াদ এয়ারওয়েজের ১৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের তালিকায় রয়েছে ভারতের ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাই ও এয়ার ইন্ডিয়ার ৮টি করে, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট। ট্রানজিট ফ্লাইটে বিঘ্ন ঘটায় তৃতীয় কোনো দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরব যেতে ইচ্ছুক যাত্রীরাও চরম অনিশ্চয়তায় পড়েছেন।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সংঘাত বেড়ে যাওয়ায় সৌদি আরবের আকাশসীমায় নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা এবং দাম্মামে হামলার ঘটনার পর সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো নিরাপত্তার স্বার্থে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখতে বাধ্য হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথম পর্যায়ে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধের ঘোষণা দিলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরে তা আরও দীর্ঘায়িত করা হয়।

ফ্লাইট বাতিলের ফলে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন প্রবাসী শ্রমিকেরা। নতুন ভিসায় সৌদি আরব যাওয়া বা ছুটি শেষে কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা হাজার হাজার যাত্রী তাদের যাত্রা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন। কর্মস্থলে সময়মতো যোগদান করতে না পারায় অনেক প্রবাসীর রুটিরুজির ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। যদিও এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে টিকিটের টাকা ফেরত দেওয়া বা পরবর্তী ফ্লাইটে আসন পুনর্বিন্যাসের আশ্বাস দেওয়া হচ্ছে, তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট নিরসনের কোনো সুনির্দিষ্ট নিশ্চয়তা মিলছে না।

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: সৌদিগামী ১৫৩টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

আপডেট সময় : ০৩:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬