ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃষ্টির বাগড়ায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত বিচারকদের একান্ত সচিব হিসেবে নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে

বৃষ্টির বাগড়ায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত

  • আপডেট সময় : ০৩:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের লড়াই বাধাগ্রস্ত হয়েছে বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই দ্বিতীয় সেশনের খেলা সমাপ্ত ঘোষণা করে চা বিরতির বাঁশি বাজিয়েছেন আম্পায়াররা। ২০ মিনিটের এই বিরতি শেষে বৃষ্টির প্রভাবের কারণে খেলা শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মাঠের উইকেট বর্তমানে কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে আলোও একটু একটু করে বাড়তে শুরু করেছে।

বৃষ্টি কমলেও পরিস্থিতি উন্নতির অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা। এর আগে গতকাল প্রথম দিনের খেলাও বৃষ্টির কারণে প্রায় ৫০ মিনিট বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ শেষ পর্যন্ত ২৭২ রানে অলআউট হয়।

জবাবে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ চা বিরতি পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করেছে। দলটির হয়ে ওপেনার জন ক্যাম্পবেল ৫৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আকাশ পরিষ্কার হলে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা হলেই পুনরায় খেলা শুরুর সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে খুব দ্রুতই আবার মাঠে গড়াতে পারে খেলা।

নিউজটি শেয়ার করুন

বৃষ্টির বাগড়ায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত

আপডেট সময় : ০৩:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬