ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

জল আছে নতুন সাত ‘পৃথিবী’তে!

  • আপডেট সময় : ০৭:৪৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • / 321
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন সাত ‘পৃথিবী’ রীতিমতো তরল জলে টইটুম্বুর হয়ে আছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এই সাত গ্রহে সাগর, মহাসাগর রয়েছে। আর সেই পানি ঢাকা নেই কোনো পুরু বরফের চাদরের তলায়। যে তাপমাত্রা থাকলে পৃথিবীর সাগর, মহাসাগরের পানি তরল অবস্থায় থাকতে পারে, ঠিক সেই তাপমাত্রা আছে নতুন এই সাত গ্রহে। তাই সদ্য আবিষ্কৃত নতুন সাত গ্রহের পানিও রয়েছে একেবারে তরল অবস্থায়।

ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন নতুন সাত গ্রহের মূল আবিষ্কারক জ্যোতির্বিজ্ঞানী মিশেল গিলন।

তিনি জানান, আগামী বছর নাসা মহাকাশে পাঠাচ্ছে আরও বড়, আরও দক্ষ টেলিস্কোপ। যার নাম- জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি)। তাই গিলনের প্রত্যাশা, ‘হয়তো আগামী বছরের মধ্যেই আমরা জানতে পারব ঠিক কতটুকু পানি আছে নতুন সাত গ্রহে।’

গত ২২ ফেব্রুয়ারি ওয়াশিংটনে নাসার সদর দফতরে বসে পাঁচ বিজ্ঞানী ঘোষণা করেছিলেন ‘পৃথিবী’র মতো নতুন সাত গ্রহের আবিষ্কারের খবর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জল আছে নতুন সাত ‘পৃথিবী’তে!

আপডেট সময় : ০৭:৪৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭