ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

মুস্তাফিজকে মিস করেছে প্লে-অফে উঠতে ব্যর্থ ধোনির চেন্নাই

  • আপডেট সময় : ০৫:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গতরাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ২৭ রানে হেরে যাওয়ায় চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফে উঠতে পারেনি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ম্যাচ হারের পর হতাশার সুরে চেন্নাইয়ের অধিনায়ক ঋুতুরাজ গায়কোয়াড় জানান, মুস্তাফিজ না থাকার অভাব বোধ করেছে দল।
আইপিএলের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিলো চেন্নাই ও ব্যাঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২১৮ রান করে ব্যাঙ্গালুরু। জবাবে ৭ উইকেটে ১৯১ রান করে হার বরণ করে নেয় চেন্নাই।
লিগ পর্বের ১৪ ম্যাচ শেষে সমান ১৪ করে পয়েন্ট সংগ্রহ করেছে ব্যাঙ্গালুরু ও চেন্নাই। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় প্লে-অফের টিকিট পায় ব্যাঙ্গালুরু। শেষ ম্যাচে ২০১ রান করতে পারলেই ব্যাঙ্গালুুরুর রান রেট টপকে প্লে-অফে জায়গা করে নিতে পারতো চেন্নাই। রান রেটে সেই সমীকরণ মেলাতে পারেনি চেন্নাই।
শেষ ম্যাচে হারের কারন জানাতে গিয়ে মুস্তাফিজের কথা স্মরণ করলেন চেন্নাই অধিনায়ক ঋুতুরাজ। তিনি বলেন, ‘আমরা ফিজকে (মুস্তাফিজ) মিস করেছি।’
তিনি আরও বলেন, ‘তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি বড় পার্থক্য গড়ে দিয়েছে। টপ অর্ডারে কনওয়েকে পাওয়া যায়নি। প্রথম ম্যাচ থেকেই চ্যালেঞ্জ ছিল। পাথিরানা ইনজুরিতে ছিলো। আমরা ফিজকেও মিস করেছি। যখন ইনজুরি সমস্যা থাকবে তখন দলের ভারসাম্য ধরে রাখা কঠিন হয়ে পড়ে।’
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলতে আইপিএলে ৯ ম্যাচ খেলেই দেশে ফিরে আসেন মুস্তাফিজ। চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ২২.৭১ গড় এবং ৯.২৬ ইকোনমি রেটে ১৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। চেন্নাইয়ের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ফিজ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুস্তাফিজকে মিস করেছে প্লে-অফে উঠতে ব্যর্থ ধোনির চেন্নাই

আপডেট সময় : ০৫:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪