ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

রাজস্ব আহরণের জন্য করদাতাকে সেবার মাধ্যমে পুরস্কৃত করতে হবে : অর্থ প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ১১:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • / 210
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, করদাতার নিকট থেকে রাজস্ব আহরণের জন্য তাকে সেবার মাধ্যমে পুরস্কৃত করতে হবে। তিনি বলেন, অনলাইনভিত্তিক কর ব্যবস্থাপনা গড়ে তোলায় সরকারের রাজনৈতিক সদিচ্ছা রয়েছে। তবে রাজস্ব আহরণ পদ্ধতি স্মার্ট হলেই রাজস্ব আয় বাড়ানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
অর্থ প্রতিমন্ত্রী আজ ঢাকায় লেকশোর হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এবং ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত ‘বাংলাদেশে অনলাইনভিত্তিক কর পদ্ধতি: উচ্চ রাজস্ব আয়ের পরবর্তী মাধ্যম’ বিষয়ক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার-২০২৪ এর অগ্রাধিকারসমূহ বাস্তবায়নের প্রথম বাজেট এবার। এ বাজেটে রাজস্ব আদায়ে নতুন পদক্ষেপ গ্রহণ করা হবে।
ওয়াসিকা বলেন, জাতির পিতা দেশের উন্নয়নে খাতভিত্তিক বাজেট বরাদ্দ এবং দেশীয় সম্পদের পূর্ণ ব্যবহারে গুরুত্ব দিয়েছিলেন। রাজস্ব আহরণের মাধ্যমে আত্মনির্ভরশীল দেশ গড়ার উদ্যোগ গ্রহণ করেন। এখন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও রূপান্তরকারী নেতৃত্বে বাংলাদেশ সকল জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নত-সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে যাচ্ছে।
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজস্ব আহরণের জন্য করদাতাকে সেবার মাধ্যমে পুরস্কৃত করতে হবে : অর্থ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১১:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪