ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি

বৃষ্টিতে ভেসে গেল শ্রীলংকা-নেপাল

  • আপডেট সময় : ০২:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বৃষ্টিতে ভেসে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে শ্রীলংকা-নেপালের ম্যাচটি।
আজ ভোরে ফ্লোরিডার লডারহিলে টানা বৃষ্টির কারনে মাঠেই নামতে পারেনি শ্রীলংকা-নেপাল। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায়, পয়েন্ট ভাগাভাগি করলো দু’দল।
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের কাছে হেরে বিশ^কাপ শুরু করেছিলো শ্রীলংকা। সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে নেপালের বিপক্ষে জয়ের বিকল্প ছিলো না লংকানদের। কিন্তু নেপালের বিপক্ষে ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পাওয়ায় গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে শ্রীলংকা। ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম ও শেষস্থানে আছে তারা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আগেই সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ২ করে এবং নেপালের আছে ১ পয়েন্ট।
আগামীকাল বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচে কোন দল জিতলেই, আনুষ্ঠানিকভাবে বিশ^কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে শ্রীলংকা। আর যদি, বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয় তাহলে কিঞ্চিৎ আশা জেগে থাকবে লংকানদের। তখন নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জিততেই হবে এবং অন্যান্য ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে শ্রীলংকাকে।
শ্রীলংকা-নেপালের ম্যাচের আগে এবারের বিশ্বকাপে ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো। অবশ্য বার্বাডোজের ঐ ম্যাচে ১০ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। শ্রীলংকা-নেপালের খেলোয়াড়রা মাঠেই নামতে পারেনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৃষ্টিতে ভেসে গেল শ্রীলংকা-নেপাল

আপডেট সময় : ০২:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪