ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

পাবনায় পদ্মা নদীতে তিন শিশুর সলীল সমাধি

  • আপডেট সময় : ০৫:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • / 167
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুইভাইসহ তিন শিশুর সলীল সমাধি হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে উপজেলার চর তারাপুর ইউনিয়নের ভাদুরিডাঙ্গী এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। চর তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- চর তারাপুর ইউনিয়নের নতুন গোহাইবাড়ি এলাকার আলাল প্রামানিকের দুই ছেলে নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছাব্বির হোসেন (১৪) ও গোহাইল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সিয়াম হোসেন (১০) এবং চর তারাপুর ইউনিয়নের আটঘরিয়া পাড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে কাঁচিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নূর হোসেন (১০)।
স্থানীয়রা জানান, কয়েকজন বন্ধু মিলে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে চারজন তলিয়ে যায়। স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে। একজনকে বাঁচানো গেলেও তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি। ছোট দুইজনকে বাঁচাতে গিয়ে বড়ভাই ছাব্বিরেরও মৃত্যু হয়।
নিহত দুই শিশুর বাবা আলাল প্রামানিক বলেন, আমি এখন কেমন করে বেঁচে থাকবো। আমিতো একেবারে শেষ হয়ে গেলাম। দুইছেলে একই সঙ্গে দুনিয়া ছেড়ে চলে গেলো।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যুর খবর জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এটা খুবই বেদনাদায়ক। তিনি বলেন- এখন নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। তাই সন্তানদের দেখে রাখার পরামর্শ দেন তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাবনায় পদ্মা নদীতে তিন শিশুর সলীল সমাধি

আপডেট সময় : ০৫:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪