ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

  • আপডেট সময় : ০৬:১৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • / 195
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি

গতকাল বৃহস্পতিবার বাংলা ব্লকেড চলাকালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ শুক্রবার বিক্ষোভ সমাবেশ নিয়ে শাহবাগে জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এসময় আশেপাশের যানচলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার (১২ জুলাই) বিকেল সোয়া ৪টায় ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ শুরু হয়। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বিকেল সোয়া ৫টায় শাহবাগে জড়ো হন তারা।

এসময় শিক্ষার্থীদের শাহবাগ মোড়ে অবস্থান করে স্লোগান দিতে দেখা যায়। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় গাড়িগুলোকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে নির্বিঘ্নে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য শিক্ষার্থীরা জায়গা করে করে দেন।

এসময় শিক্ষার্থীরা, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘কুবি/চবিতে/শেকৃবি হামলা কেন, প্রশাসন জবাব দে’, ‘পুলিশ/হামলা/মামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনের সহ-সমন্বয়ক আবু সাইদ বলেন, আমাদের যৌক্তিক আন্দোলন চলাকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বন্ধুদের ওপর হামলা করা হয়েছে। আমরা যৌক্তিক ও গণতান্ত্রিক আন্দোলন করছি কিন্তু পুলিশ সেখানে হামলা করেছে। আমরা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাই। এর প্রতিবাদেই আজকে আমরা ঢাবিসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ শুরু করেছি।

গতকাল রাত ৯টায় শাহবাগে বাংলা ব্লকেড শেষে এক সংবাদ সম্মেলনে শুক্রবারের বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। আন্দোলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ বিকেল ৪টায় সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে একযোগে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে ৭ জুলাই ঘোষিত শিক্ষার্থীদের বর্তমান এক দফা দাবি হলো- সব গ্রেডে সকল প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

আপডেট সময় : ০৬:১৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪