ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ঢামেকের সামনে ছাত্রলীগ-কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে

  • আপডেট সময় : ০৬:৪৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাবি ও জবি সংবাদদাতা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনের রাস্তায় ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে।

আজ সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে এই নিউজ লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। দুই পক্ষই প্রচুর ইট–পাটকেল নিক্ষেপ করছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলে কক্ষে কক্ষে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তল্লাশি চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের চড়–থাপ্পড় ও মারধরের অভিযোগও করা হয়েছে।

বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে সংঘর্ষে জড়িয়েছেন ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো দুই পক্ষের সংঘর্ষ চলছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা ছাত্রলীগের হামলার পর ছত্রভঙ্গ হয়ে যান। তাঁরা পলাশী, নীলক্ষেত, জগন্নাথ হল ও শহীদ মিনারসহ ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটে ছড়িয়ে–ছিটিয়ে পড়েন।
বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢামেকের সামনে ছাত্রলীগ-কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে

আপডেট সময় : ০৬:৪৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪