ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

তাজমহল উড়িয়ে দেয়ার হুমকি পর আগ্রায় জোড়া বোমা হামলা

  • আপডেট সময় : ১০:৫৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭
  • / 271
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাজমহল উড়িয়ে দেয়ার হুমকির ২৪ ঘণ্টার মধ্যে জোড়া বিস্ফোরণ কেঁপে উঠল ভারতের তাজমহল নগরী আগ্রা। বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি তাজমহল। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এই পর্যটন কেন্দ্র থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে পরপর দু’টি বিস্ফোরণ হয়।

শনিবার সকালে এই জোড়া বিস্ফোরণের প্রথমটি ঘটে আগরা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে রসুলপুরার একটি বাড়িতে আর দ্বিতীয়টি ঘটে ওই স্টেশনের গায়ে এক জঞ্জালের স্তূপে। তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকির সঙ্গে এই জোড়া বিস্ফোরণের কোনও যোগসূত্র রয়েছে কি না তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে আগ্রা পুলিশ। এই বিস্ফোরণে কোন হতাহতের ঘটনাও ঘটেনি।

পুলিশ জানায়, শনিবার ভোর ৫টায় রসুলপুরার একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। এক কলমিস্ত্রির বাড়িতে এই বিস্ফোরণ ঘটেছিল। ঘটনাটি ভোরে ঘটায় ওই এলাকার বেশির ভাগ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। বিস্ফোরণের বিকট শব্দে তাঁদের ঘুম ভাঙে। ঘটনাস্থলে পুলিশ এবং বোম স্কোয়াড পৌঁছায় এবং বাড়িটিতে তল্লাশি শুরু করে। ঠিক সে সময় আরো একটি বিস্ফোরণ ঘটে ঘরটি লাগোয়া স্টেশনের কাছে।

আগ্রা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের একটি যাত্রী আনোয়ার উসমানি জানান, ৫ নম্বর প্ল্যাটফর্মে এক পাশে জমে থাকা আবর্জনার স্তূপে এই বিস্ফোরণ ঘটে।

উল্লেখ্য, শুক্রবারই তাজমহলসহ ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালানোর হুমকি দেয় আইএস। আইএস-এর মুখপাত্র হিসেবে পরিচিত ‘আহ্‌ওয়াল উম্মত মিডিয়া সেন্টার’ এ বিষয়ক ছবি ও খবর প্রকাশ করে। তবে আগ্রায় হওয়া এই জোড়া বোমা হামলা সম্পর্কে এখনো কোন জঙ্গি গোষ্ঠী কিছু জানায়নি। আনন্দবাজার ও এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তাজমহল উড়িয়ে দেয়ার হুমকি পর আগ্রায় জোড়া বোমা হামলা

আপডেট সময় : ১০:৫৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭