ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু

ডাবলিনে ‘ঐতিহাসিক’ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১২:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • / 121
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার শনিবার ডাবলিনে আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসের সাথে বৈঠকে বসবেন। ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের সাথে ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনঃস্থাপনে লন্ডনের প্রচেষ্টার প্রেক্ষাপটে পাঁচ বছরের মধ্যে কোন ব্রিটিশ নেতার এটাই প্রথম আয়ারল্যন্ডে সফর।
ড্রাউনিং স্ট্রিট এ সফরকে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড সম্পর্কের জন্যে ‘ঐতিহাসিক’ মুহুর্ত বলে বর্ণনা করেছে। ব্রিটেনের সাবেক রক্ষণশীল সরকারের সময়ে আয়ারল্যান্ডের সাথে সম্পর্কে যতটুকু ক্ষতি হয়েছে তা পুষিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উষ্ণ করারই আভাস দিল ডাউনিং স্ট্রিট।
এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, এ সফর ব্রিটেন ও আয়ারল্যান্ডের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বের একটি নতুন যুগের সুচনা হবে।
আশা করা হচ্ছে সফরকালে নেতৃবৃন্দ ১৯৯৮ সালের ঐতিহাসিক শান্তি চুক্তি গুড ফ্রাইডে এগ্রিমেন্ট এবং উত্তর আয়ারল্যান্ডে পুনর্মিলনের অঙ্গিকার পুনরায় নিশ্চিত করবেন।
এছাড়া স্টারমার ডাবলিনে আইরিশ ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠক এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করবেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডাবলিনে ‘ঐতিহাসিক’ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪