ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার নাম ভাঙিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • আপডেট সময় : ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • / 275
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাম ভাঙ্গিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক ড. ওয়ালী তাসার উদ্দীন বিরুদ্ধে।

বিভিন্ন সামাজিক মাধ্যমে তিনি বালাদেশের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার সঙ্গে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত বাণিজ্যিক বিকাশে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য (ইবিএফসিআই) এর নেতৃবৃন্দের বৈঠকের কথা প্রচার করছেন।

প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টার দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে- ড. ওয়ালী তাসার উদ্দীন প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কোন সময় পাননি। অথচ প্রধান উপদেষ্টাসহ অন্যান্যদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য (ইবিএফসিআই) নেতৃবৃন্দের আলোচনার কথা বলে যুক্তরাজ্যে এখন পর্যন্ত শতাধিক মানুষের নিকট হতে জনপ্রতি দুই (২০০০) হাজার পাউন্ড করে অর্থ হাতিয়ে নিয়েছেন । যা ইউরোপ ও যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে প্রতারণার শামিল।

ড. ওয়ালী তাসার উদ্দীন চাঁদা দেওয়া লোকজনদের নিকট যুক্তরাজ্য-ইউরোপ এবং বাংলাদেশের মধ্যে অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, ভ্রমণ ও পর্যটন, উৎপাদন, খাদ্য ও পানীয়, প্রকল্প ব্যবস্থাপনা, গবেষণা এবং ব্যবসায়িক পরামর্শ নিয়ে ইবিএফসিআই ফলপ্রসূ উদ্যোগ নেবে এমন মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ইতোমধ্যে ড. ওয়ালী তাসার উদ্দীনের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও মেইলের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য আদান প্রদানের ক্ষুদে বার্তা, অডিও ও ভিডিও এই প্রতিবেদকের নিকট এসেছে । সরকার তার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রমাণ পেয়েছেন দেশে আসলে গ্রেফতার হতে পারে বলে জানা গেছে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার নাম ভাঙিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪