ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

অনন্যা আচার্য্যকে নিয়ে এনিগমা টিভির ‘আজ গানের দিন’

  • আপডেট সময় : ০৭:০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / 258
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক
বাংলাদেশের সঙ্গিতাঙ্গনে জনপ্রিয় নাম অনন্যা আচার্য্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সঙ্গীতে অধ্যায়নরত এই সংগীতশিল্পী প্রথম পারফর্ম করেন বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে। ক্ষুদেগানরাজ-২০০৯-এর শীর্ষ দশে থাকা অন্যতম এই সঙ্গীতশিল্পী ‘মায়াবতী’ সিনেমায় প্রথমবারের মত পাঁচটি গানে প্লেব্যাক করেন। এছাড়া ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ও ‘ফুলজা’ সিনেমাতেও কণ্ঠ দিয়েছেন অনন্যা। তার রয়েছে বেশ কিছু মৌলিক গান ও বহুমিশ্র এ্যলবাম।

অনন্যা ২০০৬ সালে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা সহ সে বছরই আরও বহু প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন। ২০০৭ সালেও জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা এবং ২০১১ সালে শেখ রাসেল জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেন।

গান ছাড়াও নাচ এবং ছবি আঁকায় যথেষ্ট পারদর্শিতা রয়েছে তার।ভালোবাসেন বই পড়তে। নিয়মিত উপস্থাপনাও করছেন ‘দীপ্ত প্রভাতী’ নামের একটি টিভি অনুষ্ঠানে। এরই ধারাবহিকতায় অনন্যা আচার্য্যকে গাইতে দেখা যাবে এনিগমা টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন ‘আজ গানের দিন’ সিজন -৩ এ। এদিন এই শিল্পী গল্পচ্ছলে গাইবেন বেশকিছু মৌলিক গানসহ পছন্দের শিল্পীদের গান। আয়োজনটি প্রচারিত হবে সরাসরি রবিবার রাত ৮টায়। অনুষ্ঠানটির সঞ্চলনার দায়িত্ব রয়েছেন কণ্ঠশিল্পী ইউসুফ আহমেদ খান।

অনন্যা আচার্য বলেন বলেন, এনিগমা টিভির নিয়মতি আয়োজনে গান গাইতে পারাটা আমার জন্য বিশেষ কিছু। কারণ কর্তৃপক্ষ বেশ যত্ন নিয়ে অনুষ্ঠান করে বলেই জানি। এ জন্য একটু চাপও অনুভব করছি। আশা করছি এনিগমা টিভির দর্শকদের ইতিবাচক সাড়া পাবো।

এ ব্যাপারে এনিগমা টিভি’র ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ বলেন, আমরা প্রত্যেক শিল্পীর নিজস্বতা তুলে ধরতে চাই। ১ম ও ২য় সিজনের দর্শক-শ্রোতাপ্রিয়তার কারণে ৩য় সিজনকে একুট ভিন্নতা দেওয়া হয়েছে। এই সিজনে থাকছে ৩৬টি পর্ব। আগামী বছরের ১৩ এপ্রিল এই সিজনের শেষ পর্ব দেখানো হবে।

এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড নির্মিত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে এনিগমা টিভি’র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনন্যা আচার্য্যকে নিয়ে এনিগমা টিভির ‘আজ গানের দিন’

আপডেট সময় : ০৭:০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪