ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবিলায় ৫০০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইডিবি

  • আপডেট সময় : ০৭:৫৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
জ্বালানি তেলের সংকট, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে ৪০০ থেকে ৫০০ কোটি ডলার ঋণ দিতে যাচ্ছে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। আগামী তিন বছরে ধাপে ধাপে এ ঋণ আসবে বলে জানা গেছে। ঋণের টাকা এ সংক্রান্ত অবকাঠামো উন্নয়নেও ব্যবহার করতে পারবে সরকার।

মঙ্গলবার (১৭ মঙ্গলবার) সচিবালয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) রিজিওনাল হাব ম্যানেজার নাচছিস সুলাইমান।

তিনি জানান, ভৌত অবকাঠামোসহ সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তাঘাট নির্মাণে অর্থনৈতিকভাবে সহায়তা করবে আইডিবি। পাশাপাশি জ্বালানি এবং বিদ্যুৎ খাতেও সহায়তা করা হবে।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, সাইক্লোন সেন্টার, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার, প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, টুইন টাওয়ারের মতো বড় বড় বিল্ডিং করার মতো খাতে বিনিয়োগ করতে আগ্রহী আইডিবি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবিলায় ৫০০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইডিবি

আপডেট সময় : ০৭:৫৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪