ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে থাকতে শবনমের অনীহা

  • আপডেট সময় : ০৭:২০:১২ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক
কঠোর সমালোচনার পর অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এরই মধ্যে বোর্ড গঠন করে প্রজ্ঞাপনও জারি হয়েছে। নবগঠিত কমিটি আগের মতোই সার্টিফিকেশন বোর্ডে কর্তব্য পালন করবেন। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করেছিলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পরবর্তীতে দু’জন সরে দাঁড়ানোয় শূণ্যতা সৃষ্টি হলে সেখানে আসার জন্য প্রস্তাব করা হয় উপমহাদেশের কিংবদন্তী অভিনেত্রী শবনমকে!

বৃহস্পতিবার মুঠোফোনে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ বেসামরিক পুরস্কারজয়ী অভিনেত্রীকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ প্রস্তাব দেয়। তবে এমন প্রস্তাব শারীরিক অসুস্থা থাকায় শবনম সবিনয়ে ফিরিয়ে দেন। তারপরও পীড়াপীড়িতে সময় চান দু’দিন। এরমধ্যে ৭৯ বছর বয়সী এই অভিনেত্রী অসুস্থ হয়ে পড়লে বোর্ডে না থাকার জন্য অপারগতা প্রকাশ করেন। অভিনেত্রী নিজেই এই প্রতিবেদকের কাছে এমন তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার বিকালে শবনম বলেন, মুঠোফোনে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আমাকে প্রস্তাব করেছিলেন বোর্ডে থাকতে। কিন্তু এ মূহুর্তে আমার শরীর অনেক কিছুই পারমিট করে না। প্রতিদিন ডাক্তারের কাছে যাচ্ছি এসব নিয়ে ভাববার সময়ও পাই না। তবে মন্ত্রণালয়কে ধন্যবাদ তারা আমার কথা মনে করেছেন বলে। কারণ তারা আমাকে নাও ভাবতে পারতেন।

এক প্রশ্নের জবাবে শবনম বলেন, শরীর পারমিট না করলে কিছুই ভালো লাগে না। আমার অবস্থা এখন তাই। বোর্ডে থাকলে ভালো লাগতো। আমি সবসময় একুট হোমসিক টাইপের মানুষ। কিছুদিন আগে পাকিস্তান ফিল্ম ডেভলপমেন্টের চেয়ারম্যানের পদে অফার করেছিলো তারা। এরজন্য মোটা অংকের অনারিয়ামও দিতে রাজি ছিলো, কিন্তু এ বয়সে এই গুরুভার নেওয়ার মতো ফিটনেস আমার নেই। তাছাড়া দেশ ছেড়ে কোথাও আর যেতে চাই না। যে ক’টা দিন বাঁচি মাতৃভূমিতেই সবার সঙ্গে হেসেখেলে কাটিয়ে বিদায় নিতে চাই।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা ও সিনিয়র বিনোদন সাংবাদিকরা বলেন, শবনমের মতো অভিনেত্রীকে ফোন করে বললেই তিনি রাজি হবেন, এটা ভাবার কোনো কারণ নেই। তার অবস্থান না বুঝে এমন প্রস্তাব দেওয়াই ঠিক হয়নি। তাকে আমাদের এখানকার আর দশজন অভিনেত্রীর কাতারে ভাবলে সেটা হবে বোকামো ও ভুল। দেশ বা বিদেশ সবখানেই নিজের মর্যাদাকে কখনই ভুলন্ঠিত হতে দেননি এই অভিনেত্রী। পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারপ্রাপ্তিতে বরং আমরাই গর্বিত হয়েছি। তাই তাকে কিছু প্রস্তাব দেওয়ার আগে অনেক কিছু ভাবা উচিৎ; সম্মানের বিষয়টি অবশ্যই মাথায় রাখা উচিৎ।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে থাকতে শবনমের অনীহা

আপডেট সময় : ০৭:২০:১২ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪