ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

এবার রাফির নির্মাণে জাহিদ হাসান

  • আপডেট সময় : ০৭:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • / 198
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক

দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা জাহিদ হাসান। তিন যুগের বেশি সময় ধরে রাজত্ব করেছেন টিভি পর্দায়। চলচ্চিত্র অঙ্গনেও রেখেছেন কৃতিত্বের ছাপ। তবে ইদানীং নিজেকে গুটিয়ে নিয়েছেন অনেকটাই।

বেছে বেছে কাজ করছেন। তবে এবার নতুন কাজের খবর নিয়ে এলেন এই গুণী অভিনেতা।

এবার টিভি নাটকে নয়, অনলাইন প্ল্যাটফরমের জন্য নির্মিত কাজে মনোযোগী জাহিদ হাসান। অভিনেতা সম্প্রতি যুক্ত হয়েছেন নতুন তিনটি কাজে। এর মধ্যে দুটি ওয়েব সিরিজ ও একটি ওয়েব ফিল্ম। 

এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, “কাজগুলো নিয়ে এরই মধ্যে পরিচালকদের সঙ্গে আলাপ-আলোচনা চূড়ান্ত হয়েছে। পরিচালক রায়হান রাফির দুটি এবং তানিম নূরের একটি কাজ। তবে ‘পালাবি কোথায়’ নামে একটি কাজ করছি আর বাকি দুটির নাম জানাতে পারছি না।

সেগুলোর নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই শুটিং শুরু করব। ভালো কাজের ব্যাপারে ওদের (দুই নির্মাতার) অনেক চেষ্টা আছে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, সম্মানটা অনেক বেশি দেয়। আর এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ” 

অনলাইন কনটেন্টের কাজে আগ্রহের কারণ জানিয়ে এ অভিনেতা বলেন, ‘বেশ যত্ন ও আন্তরিকতা নিয়ে ওটিটির কাজগুলো হয়। সময় নিয়ে এসব কাজ করার কারণে মানের ক্ষেত্রেও খুব একটা আপস করে না পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। তাই কাজ করে এক ধরনের তৃপ্তি পাওয়া যায়। এখন তো টিভি নাটক আর করছি না। পরিবেশটাও আমার চাওয়ার মতো নাই। ওটিটিতে তাই মনোযোগী হচ্ছি।’

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার রাফির নির্মাণে জাহিদ হাসান

আপডেট সময় : ০৭:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪