ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৃথক গোলাগুলিতে নিহত ৪

  • আপডেট সময় : ১১:৫৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
  • / 311
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনে সিরিজ গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৪ জন নিহত হয়েছে। বুধবার দেশটির কর্মকর্তারা বলছেন, বিরোধের জেরে এক ব্যাংকে প্রথমে গোলাগুলির সূত্রপাত হয়। পরে আরও অন্তত দুই জায়গায় গোলাগুলির খবর আসে পুলিশের কাছে।

এক সংবাদ সম্মেলনে এভারেস্ট মেট্রো পুলিশের প্রধান ওয়ালি স্পার্ক বলেন, ব্যাংকে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা তার ডিপার্টমেন্টের ছিলেন এবং এক সন্দেহভাজনকে পুলিশি জিম্মায় নেয়া হয়েছে।

ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের এক কর্মকর্তা ও অপর তিনজনের নিহতের তথ্য জানালেও কারো পরিচয় প্রকাশ করেননি পুলিশের এই জ্যেষ্ঠ কর্মকর্তা। এছাড়া সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের সুযোগ দেননি তিনি। তবে স্পার্ক বলেন, জনসাধারণের জন্য কোনো হুমকি নেই।

দ্য গার্ডিয়ান বলছে, উইসকনসিনের একটি ব্যাংক, একটি অ্যাপার্টমেন্ট ও একটি ল ফার্মে পৃথক গোলাগুলি ঘটেছে। উইসকনসিনের ওয়াসও’র পুলিশ ক্যাপ্টেন টোড ব্যাটেনের বরাত দিয়ে রয়টার্স বলছে, দুপুর সাড়ে ১২টার দিকে রথচাইল্ড শহরের কাছের ম্যারাথন সেভিংস ব্যাংকে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ব্যাংকে গুলিতে দু’জন নিহত হয়েছে। ব্যাংকের সন্দেহভাজন হামলাকারী পালিয়ে গেছে।

এর পরে বেলা ১টা ১০মিনিটে স্কফিল্ডের একটি ল ফার্মে গুলিবর্ষণ করা হয়েছে। এ ঘটনার ২০ মিনিট পরে ওয়েস্টনের একটি অ্যাপার্টমেন্ট থেকে গুলিবর্ষণের ফোন পায় পুলিশ। অ্যাপার্টমেন্টের সন্দেহভাজনের সঙ্গে পুলিশ ও সোয়াটের সদস্যদের কয়েক ঘণ্টার অচল অবস্থার অবসান হয় স্থানীয় সময় বুধবার বিকেল ৫টায়। এ সময় গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।

মার্কিন বিচার ও অপরাধ তদন্ত বিভাগের উপ-প্রশাসক জ্যাসন স্মিথ বলেন, শতাধিক কর্মকর্তা তদন্তে নেমেছেন এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য বৃহস্পতিবার প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে পৃথক গোলাগুলিতে নিহত ৪

আপডেট সময় : ১১:৫৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭