ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

গুজব রটিয়ে কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর হচ্ছে: বিজিএমইএ

  • আপডেট সময় : ০৭:১৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

নিখোঁজের গুজব রটিয়ে কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিজিএমইএ’র জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, কারখানার নিরাপত্তা নিয়ে পোশাক খাতের উদ্যোক্তারা অসন্তুষ্ট। তাদের অভিযোগ, নিখোঁজের গুজব রটিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে। সময়মতো আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা মিলছে না।

রাকিব আরও বলেন, আমরা নিরাপত্তার দাবি জানাচ্ছি, তা না হলে শ্রমিক অসন্তোষের কারণে আমাদের কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হবে।

সংবাদ সম্মেলনে কারখানা মালিকরা বলেন, শ্রমিকদের ১৮ দফা দাবি আদায়ের পরও পোশাক খাতে অসন্তোষ বিরাজ করছে। কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে কিছু মহল গুজব ছড়াচ্ছে।

বিজিএমইএ’র সদস্যরা জানান, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। এ বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে। তদন্ত করে নৈরাজ্য সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, তৈরি পোশাক শিল্পে সরাসরি প্রায় ৪০ লাখ শ্রমিক নিয়োজিত। আর পরোক্ষভাবে উপকারভোগী কমপক্ষে দুই কোটি মানুষ। এ শিল্প বিপদে পড়লে বিশাল জনগোষ্ঠী বিপদে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি।
বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুজব রটিয়ে কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর হচ্ছে: বিজিএমইএ

আপডেট সময় : ০৭:১৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪