ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

৫ আগস্ট পরবর্তী গল্পে স্বল্পদৈর্ঘ্য ‘রিমান্ড’

  • আপডেট সময় : ০৭:২৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক
ছাত্র-জনতার হাত ধরে ৫ আগস্ট পটপরিবর্তনে দুর্নীতিবাজ নেতাদের চরিত্র আর বিগত শাসনামলে বৈষম্যের শিকার সৎ পুলিশ অফিসারের গল্পে নির্মিত হচ্ছে ‘রিমান্ড’ নামের একটি স্বল্পদৈর্ঘের। এতে মূলচরিত্রে দেখা যাবে বড় পর্দার দক্ষিণী লুকের পারভেজ আবির চৌধুরীকে।

নতুন এই স্বল্পদৈর্ঘের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যামেরা সামনে এলেন এই অভিনেতা। সর্বশেষ তাকে মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিলো।

ওই সিনেমার অ্যাকশন লাভার বয়ের চরিত্রের বিপরীতে এবারে আবির অভিনয় করেছেন বাস্তব গল্পনির্ভর স্বল্পদৈর্ঘ্য ‘রিমান্ড’-এ। যেখানে তাকে দেখা যাবে ডিপার্টমেন্টে বৈষম্যের শিকার এক সৎ ডিবি অফিসার চরিত্রে।

‘রিমান্ড’ স্বল্পদৈর্ঘ্যে তার সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছে লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত তারকা জাকিয়া বারী মম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারকাদের মধ্যে আওয়াজ তোলা এই অভিনেত্রীকে দেখা যাবে স্বল্পদৈর্ঘের গুরুত্বপূর্ণ এক ডিবি অফিসার চরিত্রে।

জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে ‘রিমান্ড’-এর প্রথম লটের শুটিং শুরু হয়। অক্টোবেরের প্রথম সপ্তাহে উত্তরায় শুরু হবে।

‘রিমান্ড’-এ বড়পর্দার অভিনেতা মারুফ আকিব ছাড়াও দেশ নাট্যদলের অধিকর্তা এন এইচ বাদল, মোহাম্মদ রফিকসহ এক ঝাঁক মঞ্চকর্মীদের দেখা যাবে।

এ ব্যাপারে স্বল্পদৈর্ঘের পরিচালক ও চিত্রনাট্যকার আশরাফুর রহমান বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের পরপবর্তী পটভূমি নিয়ে নির্মিত হচ্ছে ‘রিমান্ড’। এতে প্রেম-রোমান্স ছাড়াও বৈষম্যের শিকার ডিপার্টমেন্টের পুলিশ অফিসারদের হতাশার গল্প যেমন দেখা যাবে তেমনি তাদের হাতে পড়ে বিদায়ী সরকারের প্রভাবশালী কুশীলবদের দেখা যাবে মুখোমুখি হতে। যেখান থেকে বের হয়ে আসবে জনতাকে নিপীড়নের মূলহোতাদের নাম।

স্বল্পদৈর্ঘ্য ‘রিমান্ড’ সিনেমাটি প্রযোজনা করছেন অ্যাডভোকেট বেলায়েত হেসেন। তিনি বলেন, নভেম্বরের মধ্যে মুক্তির লক্ষ্যে আমাদের শুটিং এগিয়ে চলছে। এটি সিনেপ্লেক্সে মুক্তি দেওয়া হবে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৫ আগস্ট পরবর্তী গল্পে স্বল্পদৈর্ঘ্য ‘রিমান্ড’

আপডেট সময় : ০৭:২৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪