ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

কুলিয়ারচরে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত

  • আপডেট সময় : ১১:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • / 118
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টার দিকে কুলিয়ারচর উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কের লক্ষীপুর মধ্যপাড়া নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শামীম মিয়া (২৫) নামের একজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আল আমিন (২৭) নামের অপর আরোহীকে জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেলে নেওয়ার পথে মারা যায়। নিহত শামীম মিয়া গোবরিয়া নামাকান্দা গ্রামের কৃষক নোহাজ উদ্দিনের ছেলে এবং আল আমিন লক্ষীপুর কাছারীপাড়া গ্রামের কৃষক তারা মিয়ার ছেলে। নিহতরা উভয়েই পেশায় কাঠ মিস্ত্রী ছিলেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলিয়ারচরে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত

আপডেট সময় : ১১:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫