ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

চট্টগ্রামে কর্ণফুলীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট সময় : ০৩:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০১৭
  • / 372
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
কর্ণফুলী নদীর পাড় দখল করে গড়ে তোলা একটি অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন। চন্দ্রঘোনা দোভাষী বাজার-ফেরিঘাট সংযোগ সড়কের পাশে নদীর পাড় দখল করে ভবনটি তৈরি করছিলেন আবদুল আলীম মেম্বার।

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন নির্মাণকাজ বন্ধ রাখতে বারবার তাগাদা দিলেও কর্ণপাত করেননি তিনি।

সোমবার (০৩ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন অভিযানে নেতৃত্ব দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়ার প্রধান বাণিজ্য কেন্দ্র চন্দ্রঘোনা লিচুবাগান ও দোভাষী বাজারে নদীপথে পার্বত্য চট্টগ্রাম ও আশপাশের এলাকার উৎপাদিত মালামাল ওঠানামা করার জন্য ২০১০ সালে পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে কোটি টাকা ব্যয়ে একটি জেটি নির্মাণ করা হয়। স্থানীয় প্রভাবশালী আবদুল আলীম মেম্বার এক মাস ধরে জেটির সিঁড়ির নিচের মাটি খুঁড়ে কর্ণফুলী নদীতে ফেলে জায়গাটি ভরাট করেন। এরপর নদীর পাড় ও নদীর ভেতর আরও প্রায় ২০ ফুট জায়গা দখল করে গড়ে তোলেন পাকা ভবন।

মোহাম্মদ কামাল হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে দখলবাজ আবদুল আলীম মেম্বারকে উপজেলায় ডেকে এনে কর্ণফুলী নদীর পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ রাখতে বলা হলে তিনি নির্মাণকাজ বন্ধ রাখবেন বলে মুচলেকা দিয়ে যান। কিন্তু রাতের আঁধারে ও গোপনে পাকা ভবনের নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন। তাই স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কর্ণফুলী নদীর পাড় দখল করে আশপাশে যত স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।###

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে কর্ণফুলীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ০৩:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০১৭