ঢাকা ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এপ্রিলে অপরিবর্তিত থাকছে এলপি গ্যাসের দাম

  • আপডেট সময় : ০৭:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম চলতি এপ্রিল মাসে অপরিবর্তিত রাখা হয়েছে। চলতি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৪৫০ টাকাই থাকছে।

রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দেয়।

বিইআরসি জানায়, চলতি মাসের জন্য অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪৩ পয়সা থেকে দুই পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত মাসে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে এক হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এপ্রিলে অপরিবর্তিত থাকছে এলপি গ্যাসের দাম

আপডেট সময় : ০৭:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫