ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বিদেশি বিনিয়োগকারীরা আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন

  • আপডেট সময় : ০৩:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে, সুইডিশ কোম্পানি নীলর্নের বাংলাদেশ ইউনিট নীলর্ন বাংলাদেশ লিমিটেড সেখানে একটি কারখানা স্থাপনের জন্য বিএসইজেড কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে।

নীলর্ন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম এবং বিএসইজেডের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচি নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই বিদেশি বিনিয়োগকারীরা ইতোমধ্যেই চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন।

চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন -২০২৫ সোমবার থেকে শুরু হয়েছে। সম্মেলনের লক্ষ্য দেশের ক্রমবর্ধমান বিনিয়োগের দৃশ্যপট তুলে ধরা, যা রূপান্তরমূলক সুযোগ এবং নজিরবিহীন প্রবৃদ্ধির জন্য প্রস্তুত।

বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান তানভীর আলী মূল বক্তব্য রাখেন।

সেশনে শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও সাদিয়া হকের সঞ্চালনায় একটি উচ্চ পর্যায়ের প্লেনারি অনুষ্ঠিত হয়, যেখানে প্যানেলিস্টদের মধ্যে ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, আইসিটি বিভাগের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. এনসুর, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, এবং আইসিটি বিভাগের সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শিশ হায়দার চৌধুরী।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিদেশি বিনিয়োগকারীরা আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন

আপডেট সময় : ০৩:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫