ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বাংলাদেশে ভূমিকম্প

  • আপডেট সময় : ০৭:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৪টা ৫২ মিনিট ৫৭ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয় বলে আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প বিষয়ক এক প্রতিবেদনে জানানো হয়েছে।

রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদফতর থেকে পূর্ব ও উত্তর-পূর্বে ১০৫ কিলোমিটার দূরে, বাংলাদেশ-ভারত সীমান্তের দিকে।

ভূমিকম্পের মাত্রা ‘মৃদু’ ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারও (ইএমএসসি) এ বিষয়ে নিশ্চিত করেছে।

ইএমএসসির তথ্য বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৬৮ কিলোমিটার উত্তরে এবং ভারতের আগরতলা থেকে ২৬ কিলোমিটার উত্তরে দুদেশের সীমান্তের দিকে। ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে এই কম্পনটির উৎপত্তি হয়।

ভূমিকম্পটি মৃদু এবং স্বল্পস্থায়ী হলেও এর প্রভাবে বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককে এ বিষয়ে পোস্ট দিতে দেখা যায়। অনেকে তাদের অভিজ্ঞতা জানিয়ে সবাইকে নিরাপদ থাকার জন্য পরামর্শ দেন। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র : ইউএনবি
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে ভূমিকম্প

আপডেট সময় : ০৭:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫