ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

নববর্ষে তাদের ‘নগর বৈশাখ’

  • আপডেট সময় : ০২:২২:১০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 359
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

পহেলা বৈশাখ উপলক্ষে সংগীতপ্রেমীদের জন্য দারুণ এক চমক নিয়ে হাজির হচ্ছে ‘ক্যাচ বাংলাদেশ’। এ নববর্ষে প্রকাশ পাচ্ছে নতুন গান ‘নগর বৈশাখ’, যেটির পরিচালনায় রয়েছেন এ সময়ের প্রতিভাবান সংগীতশিল্পী অভিষেক ভট্টাচার্য এবং গেয়েছেন জনপ্রিয় শিল্পী রাফা ও নাশা।

গানটির কথা লিখেছেন আপেক্ষিক ব্যান্ডের ভোকালিস্ট তানজির শুদ্ধ। নগরজীবনের বৈশাখী রং এবং উৎসবের আমেজকে কেন্দ্র করে তৈরি এ গানটি তরুণ প্রজন্মের ভাবনার প্রতিফলন ঘটাবে বলে আশা করছেন তারা।

এ গান প্রসঙ্গে অভিষেক বলেন, “গ্রামের তুলনায় শহরের বৈশাখ অনেকটা ভিন্ন। এখানে ব্যস্ততার মধ্যে থেকেও মানুষ বৈশাখ উদযাপন করে নিজের মতো করে—রাস্তায়, রুফটপে, ক্যাফেতে বা সোশ্যাল মিডিয়ায়। ‘নগর বৈশাখ’ সেই শহুরে বৈশাখের কিছু দিক, যেটা আমরা প্রতিদিন দেখি কিন্তু গানে খুব একটা ধরা পড়ে না।” রাফা বলেন, ‘এই প্রজেক্টটা নিয়ে কাজ করতে পেরে ভালো লেগেছে। গানটার মিউজিক প্রোডাকশন, লিরিক আর মুড সব মিলিয়ে একটা আধুনিক অথচ দেশীয় বৈশাখী স্পিরিট তুলে ধরার চেষ্টা করেছি।’

শিগগিরই গানটি মুক্তি পাবে ইউটিউব ছাড়াও স্পটিফাই, ফেসবুক রিলস ও স্টোরি, ইনস্টাগ্রাম, টিকটকসহ সব ডিজিটাল প্ল্যাটফর্মে। উৎসবের মুহূর্তগুলোকে আরও রঙিন করতে গানটি ব্যবহার করা যাবে ব্যক্তিগত ভিডিও বা কনটেন্টে।

‘ক্যাচ বাংলাদেশ’-এর এ বিশেষ উদ্যোগ সংগীতপ্রেমীদের জন্য এক নতুন মাত্রা যোগ করবে বৈশাখের আনন্দে।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নববর্ষে তাদের ‘নগর বৈশাখ’

আপডেট সময় : ০২:২২:১০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫