ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ফয়সালকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : ০৪:১৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • / 329
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় জিয়া উদ্দিন ফয়সাল (২০) নামের এক ভার্সিটি পড়–য়া ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে ইয়াবা ব্যবসায়ীরা। ইয়াবা বিক্রিতে বাঁধা দেওয়ার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটেছে।

নিহত ছাত্রের স্বজনরা জানান, পিএমখালী মাছুয়াখালী এলাকায় সংঘবদ্ধ ইয়াবা ব্যবসায়ী চক্র প্রতিদিন খুচরা ইয়াবা বিক্রি করে আসছিল। ১৭ এপ্রিল রবিবার সন্ধ্যায়ও তারা প্রকাশ্যে ইয়াবা বিক্রি করছিল। এসময় জিয়াউদ্দিনসহ এলাকার কয়েকজন ছাত্র ইয়াবা বিক্রিতে বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ইয়াবা ব্যবসায়ীরা তাদের এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে অপরাপর ছাত্ররা দ্রুত পালিয়ে আত্মরক্ষা করলেও জিয়া উদ্দিনকে উপযুপরি কুপায় মাদক ব্যবসায়ীরা। এমনকি মাদক ব্যবসায়ীরা কয়েক দফা করে এসে ধারালো অস্ত্র দিয়ে তার পুরো শরীরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

ফায়সাল পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী এলাকার নুরুল আনোয়ারের ছেলে এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র এলএলবি ২য় বর্ষের ছাত্র।

স্বজনরা আরো জানান, ঘটনার পর পরই এলাকাবাসী এগিয়ে আসলে মাদক ব্যবসায়ী পালিয়ে যায় এবং রক্তাক্ত অবস্থায় জিয়া উদ্দিন উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, রাত ৯টার দিকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় জিয়া উদ্দিনকে হাসপাতালে আনা হয়। কিন্তু আনার কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।

মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহীন আবদুর রহমান চৌধুরী বলেন, তার মাথা, ঘাড়ে, পিটে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। জখম গুলো খুবই মারাত্মক। এতে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তিনি মারা যান। ময়না তদন্তের পর আরো বিস্তারিত জানা যাবে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ( অপারেশন ) মাঈন উদ্দিন জানান, ভার্সিটি ছাত্রের মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। হত্যার ঘটনায় জড়িতদের পুলিশ আটকের চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ফয়সালকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৪:১৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭