ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব স্ট্রোক দিবস আজ তিনটি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটির কারণে নারিতায় আটকা প্রধানমন্ত্রীর বিমান নালিতাবাড়ীতে ৩ কোটির পিসি গার্ডার ব্রিজের উদ্বোধন করলেন এমপি ফাহিম পরাজয়ের আশঙ্কায় ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর লিকুদ পার্টির, প্রমাণ মেলেনি তদন্তে ট্রাভেল এজেন্টদের জন্য ইথিওপিয়ান এয়ারলাইন্সের টিকিটে ১০ শতাংশ ছাড় কালবৈশাখী ঝড়ে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারালেন অসহায় হাজেরা ের জবাব -: তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় সুরতহাল প্রতিবেদনে তাহসিফ সাউরির শারীরিক অবস্থার বিবরণ কুয়েটে শৃঙ্খলাভঙ্গ ও অনিয়মের দায়ে পাঁচ শিক্ষকসহ বরখাস্ত ৭

শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই

  • আপডেট সময় : ০৬:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 90
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই।

ওই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যায় ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হবে। অনুষ্ঠানে সকল উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

এদিন জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হবে। সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ, সংগীত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়ান। সায়ান পরিবেশন করবেন ‘আমিই বাংলাদেশ’, ‘জয় বাংলার’, ‘হুঁশিয়ারি’, ‘তাজ্জব বনে যাই’, ‘আমার নাম প্যালেস্টাইন’, ‘আমি জুলাই এর গল্প বলবো’ প্রভৃতি জনপ্রিয় গান।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে মাসব্যাপী নানা অনুষ্ঠান।

তারই অংশ হিসেবে এরপর জুলাই উইমেনস ডে’ উপলক্ষ্যে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হবে। তারপর ‘দিপক কুমার গোস্বামী স্পিকিং’ ও ‘বিষাদ সিন্ধু’ চলচ্চিত্রসমূহ যথাক্রমে প্রদর্শিত হবে।

এ পর্যায়ে জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন এমন ৫ জন ও ৩ জন শহীদ পরিবারের সদস্য বক্তৃতা করবেন। পরে ‘সংগতি’, ‘অচিরজীবীর প্রার্থনা’, ‘বাঘের গান’ ও ‘নীল নির্বাসন’ গানসমূহ পরিবেশন করবেন ব্যান্ডদল ইলা লা লা। এরপর স্লোগান গার্ল’রা মঞ্চে এসে স্লোগান দেয়ার পর এফ মাইনর পরিবেশন করবেন ‘আলো আসবেই’, ‘মুক্তি’, ‘ডাহুক’ ও ‘মেয়ে’ প্রভৃতি গানসমূহ। আবারও স্লোগান গার্ল’রা মঞ্চে এসে স্লোগান দেয়ার পর পারসা মাহজাবীন ‘চলো ভুলে যাই’, ‘মুক্তির মন্দির’ ও ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ গান পরিবেশন করবেন। এরপর স্লোগান গার্লদের স্লোগানের পর ‘আমি বাংলায় গান গাই’, ‘ধন ধান্য পুষ্প ভরা’, ‘পলাশীর প্রান্তরে’, ‘ঘুরে দাঁড়াও’ ও ‘বাংলাদেশ’ গানসমূহ পরিবেশন করবেন শিল্পী এলিটা করিম।

সর্বশেষে বিশেষ আকর্ষণ হিসেবে শুরু হবে ‘ড্রোন শো’। বাংলাদেশ সরকার এবং চীন সরকার যৌথভাবে এই ‘ড্রোন শো’-তে ২০০০ ড্রোন উড্ডয়নের মাধ্যমে জুলাইয়ের গল্প তুলে ধরা হবে।

উল্লেখ্য, ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মেয়েরা স্রোতের মতো বেরিয়ে এসে আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। শহীদ মিনারের উপরে সেই জীবন্ত মুহূর্তটাকে প্রদর্শন করা হবে ‘ড্রোন শো’ এর মাধ্যমে। ড্রোন শো এর প্রথম ধাপে দেখানো হবে কীভাবে বাংলাদেশ জুলাই এ এসে পৌঁছালো। দ্বিতীয় ধাপে কেমন করে ১৪ তারিখে গণঅভ্যুত্থানের মাধ্যমে জুলাইয়ের সূচনা হয়েছে তা দেখানো হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই

আপডেট সময় : ০৬:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫