যান্ত্রিক ত্রুটির কারণে নারিতায় আটকা প্রধানমন্ত্রীর বিমান
- আপডেট সময় : ০৭:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 14
জাপান সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত বিপত্তিতে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৭ ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রস্তুতিকালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ফ্লাইটটি রানওয়েতে যাত্রা শুরুর আগেই আটকে পড়ে এবং দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা সচল করা সম্ভব হয়নি।
ঘটনার বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নির্ধারিত সময়েই বিমানটি উড্ডয়নের কথা ছিল। বোর্ডিং সম্পন্ন হওয়ার পর বিমানটি টার্মিনাল থেকে পুশব্যাক করে রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তেই ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত ধরা পড়ে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে বিমানটিকে পুনরায় নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নিয়ে যান। উড্ডয়নে বিলম্বের বিষয়টি পাইলট নিজেই ককপিট থেকে যাত্রীদের অবগত করেন এবং এর জন্য দুঃখপ্রকাশ করেন। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট ছাড়তে দেরি হওয়ার কথা জানান। এ জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেন তিনি। পরে উড়োজাহাজটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
উড়োজাহাজের ডানার স্পয়লার অবতরণের সময় গতি নিয়ন্ত্রণে এবং উড্ডয়নের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের যন্ত্রাংশে ত্রুটি থাকলে নিরাপদ ফ্লাইটের স্বার্থে জরুরি ভিত্তিতে মেরামতের প্রয়োজন হয়। বর্তমানে প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বাধীন একটি কারিগরি দল ত্রুটি সারানোর জন্য নিরলস কাজ করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ এই যান্ত্রিক গোলযোগের সত্যতা নিশ্চিত করেছেন। বিমানের পাইলট ইমামুল জানিয়েছেন, বিমানের ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করছেন। সংশ্লিষ্ট প্রকৌশল শাখার তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি সারানোর চেষ্টা করছে। উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় উড্ডয়নক্ষমতা কমিয়ে গতি নিয়ন্ত্রণে সহায়তা করে।
দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ত্রুটি মেরামত না হওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী এবং তার প্রতিনিধিদলের সদস্যরা বিমান থেকে নিচে নেমে যান। বিমানে থাকা অন্য যাত্রীদেরও টার্মিনালের লাউঞ্জে সরিয়ে নেওয়া হয়েছে। পাইলট ইমামুলের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, সম্পূর্ণ কারিগরি পরীক্ষা সম্পন্ন করে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নযোগ্য করতে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে মেরামত শেষ হওয়া এবং কারিগরি ছাড়পত্র পাওয়ার ওপরই ফ্লাইটটির পরবর্তী যাত্রা নির্ভর করছে।
























