ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি

তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০২:০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর বিষয়টি নিয়ে ময়নাতদন্তের প্রতিবেদনের আগে কোনো মন্তব্য করা সমীচীন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আমরা সব বিষয়ে জেনে তারপর মন্তব্য করব।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সব তথ্য যাচাইয়ের পরই এ বিষয়ে সুনির্দিষ্ট প্রতিক্রিয়া দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। ওই ব্যক্তি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ি। এরপর টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির গাজীপুর অফিসার ও ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানায়, ৯৯৯ নম্বরের মাধ্যমে তারা খবর পায় উওরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে একটি লাশ ভাসছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করে শান্তি প্রতিষ্ঠা করা। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, বিগত সময়ের সরকারগুলোর শাসনামলে অন্যসব প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ভঙ্গুর অবস্থা থেকে বেরিয়ে এসে পুলিশ বাহিনী এখন ক্রমশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। সেই সময়ের ভঙ্গুর অবস্থা থেকে ক্রমাণয়ে পুলিশ আজকে এই পর্যায়ে উন্নীত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬