ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল গেলেন রাবির ৫ শিক্ষার্থী ইসরাইলে নির্বাচনের ফল প্রকাশ: সরকার গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা ভোলায় অনুষ্ঠিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ শীতের সবজির দামে নাভিশ্বাস, চড়া বাজারে দিশেহারা ক্রেতারা সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার শেরেবাংলার ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তে তথ্য দিলেন বন্ধু সিরাজগঞ্জে মহাসড়কে মিছিল, গ্রেপ্তার ৩ জন বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুরোনো ভিডিও ব্যবহার করে এনসিপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

  • আপডেট সময় : ০২:০০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

২০২১ সালের পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে এনসিপির বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টি ও অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

তাদের অনুসন্ধান টিম জানায়, গোপালগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর দ্বিতীয় দফায় হামলা দাবি করে পুরোনো ভিডিও প্রচার করে বিভ্রান্তির অপচেষ্টা চলছে। গোপালগঞ্জে ১৬ জুলাই রাতে এনসিপি নেতাকর্মীদের ওপর দ্বিতীয় দফায় আবারও হামলার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি ১৬ জুলাই রাতে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনার নয়। ভিডিওটি ২০২১ সালের নভেম্বরের পুরোনো এবং ভিন্ন ঘটনার।

বাংলাফ্যাক্ট জানায়, প্রকৃতপক্ষে, ২০২১ সালের ২১ নভেম্বর গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সেই ঘটনার ভিডিও এটি।

এনসিপির নেতাকর্মীদের ওপর দ্বিতীয় দফায় হামলার দাবিতে ২০২১ সালের পুরোনো ও ভিন্ন ঘটনার প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর ও মিথ্যা বলে প্রমাণ করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুরোনো ভিডিও ব্যবহার করে এনসিপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

আপডেট সময় : ০২:০০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫