ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

পিবিআইয়ের অভিযানে উদ্ধার সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মোটরসাইকেল

  • আপডেট সময় : ১২:৪১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 23
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) মরদেহ উদ্ধারের ঘটনার তদন্তে নতুন মোড় নিয়েছে। বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) লাশ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে পাওয়া গেছে তার ব্যবহৃত মোটরসাইকেল।

শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের খুব কাছে থেকেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আহমেদ শাহরিয়ার রেজা দীপ নামের এক ব্যক্তির সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরবর্তীতে তুরাগ নদে তার ভাসমান মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় দীপকে বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তাকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযানও পরিচালনা করা হয়।

তদন্ত কর্মকর্তাদের ভাষ্যমতে, দীপকে জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে সেসব প্রকাশ করা হয়নি। অন্যদিকে, উদ্ধার করা মোটরসাইকেলটি আসলেই তাহসিফের কি না, তা নিশ্চিত করতে পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফের নেতৃত্বে বর্তমানে যাচাই-বাছাই চলছে।

নিউজটি শেয়ার করুন

পিবিআইয়ের অভিযানে উদ্ধার সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মোটরসাইকেল

আপডেট সময় : ১২:৪১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬