ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ঝিনাইদহের মাধবপুরে পূর্ব শত্রুতার জেরে আম গাছ কর্তন

  • আপডেট সময় : ০২:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • / 349
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামের চকমারি পাড়ার মৃত সুন্দর আলীর ছেলে শাহজান মিয়ার বাগানের ২০ টি আম রুপালি গাছের চারা কেটে দিয়াছে দুর্বৃত্তরা। জানা গেছে, মাধবপুর গ্রামের চকমারি পাড়ায় শাহাজান মিয়া তার ৪৬ শতক জমির উপর নার্সারি ও আমের বাগান গড়ে তোলে। বাগানে প্রায় ২০০ টি আমের গাছ রয়েছে। এ বছর কিছু গাছে আম এসেছে। এ বাগান থেকে ২০ টি আম গাছ কেটে দিয়াছে দুর্বৃত্তরা।

বাগানের মালিক শাহাজান মিয়ার সাথে কথা বলে জানা গেছে, ১৬ তারিখ রবিবার গভীর রাতে কে বা কাহারা আমার গাছ কেটে দিয়াছে। ভোর বেলা আমার বাগানের পাশে বাবলু নামের একজন পাশে পাটের খেত নিড়াতে যায়ে দেখতে পায় আম গাছ গুলি কাটা অবস্থায় জমিতে পড়ে রয়েছে, এই পরে বাড়িতে খবর দিলে আমরা গিয়ে দেখতে পায়।

সে আরও জানায় পাশের বাড়ির কতিপয় লোকজনের সাথে অনেক দিন যাবত বৈরী সম্পর্ক রয়েছে। তারাই এই কাজ করতে পারে। কারন এই চক্রটি এর আগেও আমার ৪০০ টি আমের চারা তুলে ফেলে। যাহা নিয়ে আমি আদালতে মামলা দায়ের করি। ইতিপূর্বে এই চক্রটি আমাকে ফাঁসানোর জন্য ঘরের মধ্যে আগ্নেয় অস্ত্র রেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে অস্ত্র উদ্ধার করে আসল অপরাধীদের ধরে ফেলে তাদের আদালতে হাজির করে। উক্ত খবর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। এর আগে ওরা আমার এবং স্ত্রী, কন্যাকে মারধর করে আহত করে হাসপাতালে ভর্তি করে সে খবর দৈনিক গ্রামের কাগজ ও আমার সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে।

এ ঘটনায় ঝিনাইদহ আদালতে একটি মামলা রয়েছে। এই ভাবে তারা একের পর এক অপরাধ করে প্রভাবশালীদের ছত্র ছায়ায় আমাদের হত্যার হুমকি দিচ্ছে। আমি এই প্রসঙ্গে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। প্রশাসন যদি ব্যবস্থা না গ্রহণ করে তাহলে এই চক্রটি যে কোন সময় আমার পরিবার কে হত্যা করতে পারে।

এ প্রসঙ্গে বেতাই পুলিশ ক্যাম্পের এ এস আই শরিফুল ইসলাম বলেন, ঘটনা আমার জানা নেই। কেউ আমার নিকট কোন অভিযোগ করেনি। এরকম কোন ঘটনা ঘটলে তো আমাকে জানাতো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহের মাধবপুরে পূর্ব শত্রুতার জেরে আম গাছ কর্তন

আপডেট সময় : ০২:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭