ঢাকা ০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি উখিয়ায় গভীর নলকূপের অগ্নিকাণ্ড: ৪০ ঘণ্টাতেও জ্বলছে গ্যাসের শিখা নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে টেকসই অর্থনীতির রূপকল্পে বুয়েটে উৎসব

জুলাই বিপ্লবে মাদরাসা শিক্ষার্থীরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল: ধর্ম উপদেষ্টা

  • আপডেট সময় : ১০:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 85
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জুলাই বিপ্লবে আলিয়া ও কওমি মাদরাসার শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ সোমবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর উত্তর কাজলায় জামিয়া মাহমুদিয়া মাদরাসা প্রাঙ্গণে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা লক্ষ্য করেছি জুলাই বিপ্লবে আলিয়া ও কওমি নির্বিশেষে মাদরাসার শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল। এ বিপ্লবে মাদরাসা শিক্ষার্থীরা আহত হয়েছেন, অনেকে প্রাণ দিয়েছেন। আগামীদিনেও বাংলাদেশের অগ্রযাত্রায় মাদরাসার শিক্ষার্থীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, শুধু জুলাই গণ-অভ্যুত্থান নয়, মুক্তি সংগ্রামের ইতিহাসে এ দেশের মাদরাসার শিক্ষার্থীদের ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ চব্বিশের জুলাই বিপ্লবে মাদরাসার শিক্ষার্থী ও আলেম সমাজের আত্মত্যাগ, সংগ্রাম ও প্রতিরোধের বীরত্বগাঁথা স্মরণে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, এ দেশের ৫৪ বছরের ইতিহাসে মাদরাসার ছাত্ররা দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তির জন্য, জনগণের অধিকারের জন্য পরিশ্রম করেছেন। তারা প্রাণ দিয়েছেন, জেল খেটেছেন, মামলা-হামলার শিকার হয়েছেন।

তিনি বলেন, এ দেশকে একটি কল্যাণ রাষ্ট্র ও গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার আন্দোলনে মাদরাসার শিক্ষার্থীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবেন।

মাদরাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. খালিদ বলেন, আমরা আশাহত হবো না। আমরা সাহস হারাবো না, হীনমন্যতায় ভুগবো না। আমরা বাংলাদেশকে একটি আদর্শিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। মাদরাসা শিক্ষার্থীরা অতীতেও জনগণের পাশে ছিল, আগামীতেও তারা জনগণের পাশে থাকবে।

দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল শহীদ পরিবারের কথামালা, শহীদদের তালিকা উপস্থাপন, মাদরাসা শহীদদের ওপর ‘সাদা জুব্বা লাল রক্ত’ শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শনী, ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা প্রভৃতি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাই বিপ্লবে মাদরাসা শিক্ষার্থীরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ১০:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫